ফিশারির মাটি কেটে বিক্রির অভিযোগে পাকুন্দিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এক ব্যক্তির মৎস্য খামার থেকে জোরপূর্বক মাটি কেটে বিক্রির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।