অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সভাপতিকে শোকজ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।