দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার তিতাসে গোমতি নদীতে নিখোঁজের তিন দিন পর আলিফ ভূইয়া (১৭) নামের এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের উত্তরপাড়াসংলগ্ন গোমতী নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে তিতাস থান পুলিশ। আলিফ উপজেলার দড়িকান্দি গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুটার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের পশ্চিম পাশের গোমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আলিফ।
পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ওই দিন থেকে হোমনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। কিন্তু দুই দিনে সন্ধান না পেয়ে অভিযান সমাপ্ত করে চলে যায়। সোমবার সকালে স্থানীয় লোকজন ডুবে যাওয়া স্থান উপজেলা দড়িকান্দি উত্তর পাড়া পাকাঘাট সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় আলিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কান্তি দাস বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেবি