দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-সদর উপজেলার ধলাহার গ্রামের ছাইম উদ্দিনের ছেলে আমানত (৬০) ও পাঁচবিবি উপজেলার নাকুরিয়া গ্রামের সামস উদ্দিনের ছেলে ফিরোজ (৩৭)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম জানান, আমানত ও ফিরোজকে ২০১০ সালের ৩ মার্চ জয়পুরহাট সদর উপজেলার বালিয়াতর গ্রাম থেকে ৪৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় র্যাব বাদী হয় জয়পুরহাট সদর থানায় মামলা করে। এরপর থেকে তারা জামিন নিয়ে পালিয়ে ছিলেন।
এদিকে ২০২৩ সালের ২৯ আগস্ট জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত আমানত ও ফিরোজকে যাবজ্জীবন সাজা দেন। এরপর দুজনকে গ্রেপ্তারের জন্য র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
জেবি