দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বৃহৎ ভারি শিল্প প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে আনুষ্ঠানিকভাবে ৬১তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডোঙ্গায় আখ নিক্ষেপ করে এ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম।
এর আগে চিনিকল চত্বরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চিনি শিল্প করপোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, রংপুর সুগার মিলের ইনচার্জ মাসুমা আক্তার জাহান, আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খাজা নাজিমুদ্দিন, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবীব রুমেল।
চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩০ হাজার ৩০০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখান থেকে এবার দুই হাজার ৫০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়। তবে লক্ষ্যমাত্রার চেয়ে আখ সঙ্কট রয়েছে।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, গতবারের মতো এবারও মিল গেটে কুইন্টাল প্রতি ৫৫০ টাকা এবং বাইরের কেন্দ্রগুলো থেকে ৫৪০ টাকা দরে আখ কেনা হবে। এছাড়া এবার মোবাইল ব্যাংক বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
জেবি