দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৩১ ডিসেম্বর রাতকে কেন্দ্র করে রংপুরে মাদক নির্মূলে র্যাবের সাড়াশি অভিযান শুরু হয়েছে। পাথরবোঝাই ট্রাক থেকে ১১৪৩ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হেয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি র্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল বহুদিন ধরে অনুসরণ করতে থাকা একজন মাদক ব্যবসায়ীকে অভিনব কায়দায় পাথরবোঝাই ট্রাকে ১১৪৩ বোতল ফেনসিডিলসহ মাদক বহনকালে সনাক্ত করে এবং তৎক্ষণাৎ রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সামনে পাকা রাস্তার উপর পাথরবোঝাই ট্রাক থামিয়ে ১১৪৩ বোতল ফেন্সিডিলসহ লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার ইসলামনগর গ্রামের নবিউল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে (২০) গ্রেপ্তার করে র্যাব।
র্যাব ১৩ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব অধিনায়ক আরাফাত ইসলামের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
তিনি জানান গ্রেপ্তার মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
জেবি