দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীতে ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে মাদকসহ চার কারবারিকে আটক করেছে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গুনা গ্রামের মৃত সাত্তারের স্ত্রী নুর নাহার (৪৮), ঢাকা আশুলিয়ার জামগরার রোকনের স্ত্রী সাথী (২৮) ও দেলোয়ারা (৪০) এবং প্রাইভেটকারচালক শেরপুরের নকলার গিয়াস উদ্দিনের ছেলে আজিজ হেসেন (৩৫)।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো তরিকুল ইসলাম বলেন, মহাসড়কের খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তিন নারী ও এক পুরুষ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের প্রাইভেটকারে থাকা ১৭৫ বোতল ফেনসিডিল ও দুই বোতল মদ জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
জেবি