দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটায় সাদ্দাম সিকদার(৩২) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে পৌর এলাকার ২ নং ওয়ার্ডের তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সাদ্দাম সিকদার কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি পশ্চিম কুয়াকাটা এলাকার আওয়ামী লীগ কর্মী লতিফ শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সাদ্দাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় নেতা।চলমান রাজনৈতিক অস্থিরতায় তার সম্পৃক্ততা রয়েছে। এছাড়াও সাদ্দাম সিকদারের বিরুদ্ধে মহিপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শামীম হাওলাদার বলেন, মামলার তদন্তের স্বার্থে আসামি মো. সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কে