• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গাজীপুর

কারাগারের ফটকে সন্তানের মরদেহ, শেষবার দেখলেন বন্দি মা

গাজীপুর প্রতিনিধি
  ২৮ নভেম্বর ২০২৬, ১৬:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

পরিবারের আবেদনের পর বিশেষ ব্যবস্থায় সন্তান নিসর্গ হোসেন তুর্যের মরদেহ দেখার সুযোগ পেলেন কারাবন্দি মা শারমিন সুলতানা শর্মী। যুব মহিলা লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাংগঠনিক সম্পাদক শর্মী গত অক্টোবর থেকে কারাবন্দি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আজ শনিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় মহিলা কারাগারের ফটকে তুর্যের মরদেহ নেওয়া হয় বলে জানান কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) নজরুল ইসলাম।

কারাগার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হন শর্মী।

তার পরিবারের সদস্যরা জানান, শর্মীর দুই সন্তানের মধ্যে বড় তুর্য। জন্মের পর থেকেই শারীরিক নানা জটিলতায় ভুগছিল ছেলেটি। এ পর্যন্ত তার বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়েছে, নিয়মিত চিকিৎসা ও সার্বক্ষণিক যত্নের প্রয়োজন হতো।

গতকাল শুক্রবার রাতে তুর্য মারা যায় বলে পরিবার সূত্রে জানা গেছে। তুর্যের মরদেহ কারাগারে নিয়ে যান তার খালা শাম্মী ও নানি কোহিনূর বেগম।

কারাফটকে দেখা হয় শাম্মীর সঙ্গে। তিনি বলেন, ‘আমার বোন তার অসুস্থ সন্তানকে কখনো পাঁচ মিনিটের জন্যও দূরে রাখেননি। সেই মাকে আজ কারাগারে একা থাকতে হচ্ছে। মৃত্যুর আগে তুর্য মায়ের কাছে যেতে চেয়েছিল।‘

‘ছেলেটির ২৪ ঘণ্টাই চিকিৎসা ও পরিচর্যার প্রয়োজন হতো। সন্তানের অসুস্থতার কারণে আমার বোন রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন। তার আরও একটি ছোট সন্তান রয়েছে। অথচ, তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। আমি এই সরকারের কাছে আবেদন জানাই, আমার বোনকে মুক্তি দিন,‘ বলেন তিনি।

কোহিনূর বেগম বলেন, ‘আমার মেয়েকে রাতে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তার বড় ছেলের মস্তিষ্কে অনেকগুলো অস্ত্রোপচার হয়েছে। সেদিন মায়ের জন্য কান্নাকাটি করছিল। এখন তো মারাই গেল। ছোট ছেলেটি মায়ের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ছে।‘

পরিবারের সদস্যরা জানান, তুর্যের মরদেহ শর্মীকে দেখাতে পরিবারের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। আবেদন মঞ্জুর হলে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে তুর্যের মরদেহ কারাফটকে নেওয়া হয়।

নির্ধারিত নিয়ম ও নিরাপত্তাব্যবস্থা মেনে সেখানে মাকে ছেলের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।

আরও পড়ুন

রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং শর্মীকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম বলেন, ‘প্রতিবন্ধী শিশুটির মৃত্যুর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ডিআইজির নির্দেশনা ও অনুমোদন নিয়ে দাফনের আগে বন্দিকে সন্তানের মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়েছে।‘

কে

  • সন্তান
  • জেলগেট
এ সম্পর্কিত আরও খবর
নায়িকা ববিতার সন্তান কোথায় কী করেন?
নায়িকা ববিতার সন্তান কোথায় কী করেন?
কারাগারে বন্দি মা, পৃথিবী ছাড়ল প্রতিবন্ধী সন্তান-শেষ দেখা কারাফটকে!
কারাগারে বন্দি মা, পৃথিবী ছাড়ল প্রতিবন্ধী সন্তান-শেষ দেখা কারাফটকে!
ঝালকাঠিতে সন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী 
ঝালকাঠিতে সন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী 
ভক্তদের সুখবর দিলেন সামান্থা
ভক্তদের সুখবর দিলেন সামান্থা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X