দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ রনজু সরকার (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। তাঁর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১৩টি মামলা রয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে র্যাব-৫-এর সিপিসি-৩ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে রনজু সরকারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, গুলির খোসা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার রনজু সরকার ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএস/