দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক ও বিভিন্ন আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মোট ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, অভিযানে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ওয়ারী বিভাগের ৮০ জন, তেজগাঁও বিভাগের ৭৬ জন, মতিঝিল বিভাগের ৫৭ জন, লালবাগ বিভাগের ৪৭ জন, গুলশান বিভাগের ৪৫ জন, উত্তরা বিভাগের ৪১ জন, রমনা বিভাগের ২১ জন রয়েছে। এ ছাড়াও গোয়েন্দা বিভাগ কর্তৃক অভিযানে ৩ জন ও এসআরইউ কর্তৃক একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দিনব্যাপী এসব অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, ৪টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের ৩টি কার্ড, ১১টি মোবাইল ফোন ছাড়াও নগদ ১২ হাজার ৯৬৫ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।
এমজে