দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান (২৬) নামে এক হোটেল ম্যানেজারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। একই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক হোটেল ম্যানেজার নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে ওয়ারীর ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
নিহত নাঈমুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে তিনি ওয়ারী এলাকার ওই হোটেলটিতেই থাকতেন। এ ছাড়া আহতরা হলেন- হোটেলটির জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও হোটেল স্টাফ মো. হাসান (২৬)। এর মধ্যে আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম এবং হাসানের পেটে ছুরিকাঘাত করা হয়েছে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন মিয়া জানান, প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে হোটেলে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
এমজে