দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে পারিবারিক বিরোধের জেরে শেখ আবু তালেব (৭৫) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ফুফাতো ভাই শফিয়ার শেখের বিরুদ্ধে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
স্বজনরা জানান, দুপুর ১টার দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন আবু তালেব। পরে তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবু তালেব কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
স্বজনদের ভাষ্য, নিহত আবু তালেব ও অভিযুক্ত শফিয়ার শেখ সম্পর্কে ফুফাতো ভাই। জমিজমাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা তাদের।
ঘটনার এক ঘণ্টার মধ্যে শফিয়ার শেখকে আটক করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যে আই