দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের উজিরপুরে মুসলিম বাল্যবন্ধুর শেষ বিদায়ে হাজির হয়েছিলেন হিন্দু বন্ধু বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র বেপারী (৭০)। বন্ধুর জানাজা শুরু হলে ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রিজের ওপর নীরবে দাঁড়িয়ে শেষবারের মতো তাঁকে বিদায় জানান তিনি। নিচে চলছিল বন্ধু হাকিম ডাকুয়া (৭০) এর জানাজা। আর ব্রিজের ওপর থেকে অপলক দৃষ্টিতে সেই দৃশ্য দেখছিলেন সুরেশ।
বুধবার ঘটনাটি উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে ঘটে। এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বার্ধক্যজনিত কারণে কৃষক হাকিম ডাকুয়ার মৃত্যু হলে খবর পেয়ে ছুটে আসেন তাঁর দীর্ঘদিনের বাল্যবন্ধু সুরেশ। জানাজা শুরু হওয়ায় ধর্মীয় রীতির প্রতি সম্মান জানিয়ে তিনি ব্রিজের ওপর দাঁড়িয়ে বন্ধুর শেষ বিদায় দেখেন।

সুরেশ চন্দ্র বেপারী জানান, শৈশব থেকেই তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব। দীর্ঘদিনের সেই বন্ধুকে হারিয়ে তিনি শোকাহত। হাকিমকে স্মরণ করে তিনি বলেন, তাঁর বন্ধু একজন ভালো মানুষ ছিলেন। জীবনের শেষ বিদায়েও বন্ধুকে একনজর দেখতে ছুটে এসেছেন তিনি।
এদিকে বন্ধুর জানাজার সময় ব্রিজের ওপর সুরেশের নীরবে দাঁড়িয়ে থাকার দৃশ্যটি নজর কাড়ে স্থানীয়দের।

স্থানীয়রা জানান, ধর্মীয় পরিচয় আলাদা হলেও হাকিম ও সুরেশের বন্ধুত্বে কখনো তার প্রভাব পড়েনি। বন্ধুর মৃত্যুর খবর পেয়ে সুরেশের ছুটে আসা এবং ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে দূরে দাঁড়িয়ে শেষ বিদায় জানানোর দৃশ্যটি এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
কে