দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকার পৃথক তিনটি স্থানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মিরপুর, উত্তর বাড্ডা ও কালশী এলাকায় এসব ঘটনা ঘটে।
এদিন রাত সাড়ে ১১টার দিকে পল্লবী থানার কালশীতে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুরো বাস পুড়ে গেলেও কেউ হতাহত হননি।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লবীর মিরপুর-১১ নম্বরের বিহারি ক্যাম্পসংলগ্ন এলাকায় পার্কিংয়ে থাকা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন পুড়ে যায়।
এছাড়া, রাত ৯টা ৫০ মিনিটের দিকে মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনের সড়কে আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয়া হয়। এসময় বাসের যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার শিহাদ সরকার জানান, খবর পাওয়া পর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এমজে