দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ৬ তলা ভবনটির চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন লাগা ভবনটির চতুর্থ তলায় প্লাস্টিকের গুদাম রয়েছে। সন্ধ্যায় সেখানেই এই অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটের দিকে চকবাজারের প্লাস্টিকের ওই গুদামে আগুনের খবর পাওয়া যায়। এরপর ৫টা ৪৬ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।
বর্তমানে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, যোগ করেন তিনি।
এমজে