• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার

দেশ টিভি ডেস্ক
  ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: দেশ টিভি
কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: দেশ টিভি

ডিসেম্বর ঘিরে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে দেশজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্দেহভাজনদের গতিবিধি নজরদারিতে এনে শুরু হয়েছে বিশেষ চিরুনি অভিযান। অপরাধপ্রবণ এলাকা, মেস, আবাসিক হোটেল থেকে শুরু করে সন্দেহভাজনদের গোপন আস্তানায় চলছে তল্লাশি। রাজধানীর প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবির ১০৯ প্লাটুন ও আনসার ব্যাটালিয়নের ৫৯ প্লাটুন সদস্য।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অভিযানে চিহ্নিত অপরাধী, নাশকতাকারী, অবৈধ অস্ত্রধারী ও পলাতক আসামিদের গ্রেপ্তারে গুরুত্ব দেওয়া হচ্ছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, ডিসেম্বরজুড়ে একটি নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের নাশকতা ঠেকানো এবং ডিসেম্বরে জাতীয় দিবস ও রাজনৈতিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে মাঠ পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

ঝুঁকিপূর্ণ কয়েকটি জেলার নিরাপত্তা সমন্বয়ে ইতোমধ্যে ঢাকা রেঞ্জে অতিরিক্ত পুলিশ কর্মকর্তা সংযুক্ত করা হচ্ছে। গাফিলতির কারণে কোনো জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে পুলিশ সুপারকে প্রত্যাহার করা হতে পারে এমন বার্তা গেছে ঊর্ধ্বতন মহল থেকে। একই সঙ্গে পুলিশের ভিতরে আওয়ামী ঘেঁষা কর্মকর্তাদের গতিবিধিও নজরদারিতে রাখা হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযানে ঘাপটি মেরে থাকা নিষিদ্ধ দলের নেতা-কর্মী গ্রেপ্তারের সংখ্যা ক্রমেই বাড়ছে। এদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন।

ডিএমপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ নেতা-কর্মীসহ ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার ১১ প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ দেড় শতাধিক পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। ফ্লাইওভারের প্রবেশমুখেও চলছে পুলিশি তল্লাশি। ঢাকায় নতুন আসা ব্যক্তিদের ওপর চলছে নজরদারি। নিরাপত্তা বাড়ানো হয়েছে কেপিআইভুক্ত স্থাপনায়। বাড়ানো হয়েছে প্যাট্রলিং।

আরও পড়ুন

নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া

ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিজিবি সদর দপ্তর জানিয়েছে, যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আনসার ভিডিপি সদর দপ্তর জানিয়েছে, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, সাতক্ষীরা ও ময়মনসিংহ জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, ডিসেম্বরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ইতোমধ্যে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে। এর আওতায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার, প্রয়োজনীয় চেকপোস্ট স্থাপন এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে।

এমজে

  • বিজিবি
  • চিরুনি অভিযান
  • ডিসেম্বর
  • শেখ হাসিনা
এ সম্পর্কিত আরও খবর
ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মিয়ানমার থেকে ফিরলেন ৪১ বাংলাদেশি জেলে
মিয়ানমার থেকে ফিরলেন ৪১ বাংলাদেশি জেলে
সীমান্তে নাশকতা ঠেকাতে সতর্ক বিজিবি
সীমান্তে নাশকতা ঠেকাতে সতর্ক বিজিবি
সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ
সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে সর্বোচ্চ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X