দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার খবর আবারও উড়িয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ‘‘ডিসেম্বরে বাংলাদেশে কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীতই আসবে।’’ এ সময় শীতের প্রস্তুতি হিসেবে জাম্পার বা হালকা জ্যাকেট কেনার পরামর্শও দেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আসবেন। আমাদের বিজয় দিবস, ডিসেম্বর আনন্দের মাস হবে।
হুমায়ুন কবির বলেন, ডিসেম্বরে অন্য কেউ আসবে না। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে ‘শেখ আসবে না’। সে মূল্যহীন, অপ্রাসঙ্গিক। তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দেশে আসতে হবে, হাতকড়া পরিয়ে তাকে দেশে আনা হবে।
শেখ হাসিনাকে নিয়ে ভারত বিপদে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, হাসিনাকে নিয়ে কী করা, তারাও তো পাগলামি বুঝতেছে। তারাও তো এই জঘন্য পাগলকে মানে একটা সন্ত্রাসীকে নিয়ে ওখানে আছে। অপ্রয়োজনীয়ভাবে নানা বিরক্তি তৈরি হচ্ছে। তাই তারাও এর চ্যালেঞ্জ ও অসুবিধা অনুভব করে।
প্রতিমন্ত্রী বলেন, সে একজন সন্ত্রাসী এবং তাদের সার্বভৌম ভূখণ্ডে একজন সন্ত্রাসীকে রাখার চ্যালেঞ্জগুলো তারা উপলব্ধি করে। এটি তাদের অপ্রয়োজনীয় বিরক্তির কারণ ঘটায়। এখন বের করাও যায় না, রাখতেও হচ্ছে; হজমও করতে হচ্ছে। মানে তারাও বোঝে যে এখন সে এই সম্পর্কের জন্য অস্বস্তিকর।
তিনি বলেন, হাসিনা একজন সাইকোপ্যাথ। দেখেন, পৃথিবীর সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে। এটা সব জায়গাতেই আছে। বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে, কোনো রাজ্য সরকারের সঙ্গে নয়।
এমজে