দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে ধলেশ্বরী নদীর পাড় থেকে মাথাবিহীন অজ্ঞাতনামা এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তার বয়স আনুমানিক ১৭ বছর বলে ধারণা করা হচ্ছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে কৃষ্ণপুর এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে মরদেহটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মরদেহটির পরিচয় শনাক্ত এবং কীভাবে ওই কিশোরীর মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত চলছে বলে জানান ওসি।
এমএস/