দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন জানিয়েছেন, “আধা ঘন্টা আগে আমাদের কার্যালয়ে হামলা হয়েছে। আমি এখন সেখানে যাচ্ছি, পরে বিস্তারিত জানাব।”
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, তোপখানা রোডে আগুনের খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট পাঠানো হয়েছিল, পরে আরও একটি ইউনিট সেখানে যোগ দিয়েছে।
সংগঠনটির একাংশের সাংগঠনিক সম্পাদক আরিফ নূর জানিয়েছেন, “আমাদের কার্যালয়ে এখন আগুন জ্বলছে। আমাদের কক্ষটি ভেতরের দিকে, সেখানে আগুন দেখা যাচ্ছে। আমরা বাইরে আছি। আগুন নেভানোর চেষ্টা চলছে।”
এমএস/