দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।
শুক্রবার ১৯ ডিসেম্বর তিনি ওই দুই গণমাধ্যমের ভবন পরিদর্শন করেন। এ সময় আইজিপি ক্ষতিগ্রস্ত ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন। পরিদর্শনকালে সাংবাদিকরা প্রশ্ন করলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর গত সোমবার ১৫ ডিসেম্বর তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
এমএস/