• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজধানী

বাংলা এডিশন টিমের ওপর হামলা, আটক দুই

দেশ টিভি ডেস্ক
  ২৮ অক্টোবর ২০২৫, ১৫:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডায় বাংলা এডিশনের এক সাংবাদিক এবং এক ক্যামেরাপার্সনের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সাতারকুলের মগরাদিয়া মাকান হাউজিংয়ে অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তারা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ওই এলাকার ভিডিও ফুটেজ এবং তথ্য সংগ্রহের সময় প্রথমে চিত্রসাংবাদিক দেলোয়ার হোসেনকে বেধড়ক মারধর, বুকে লাথি ও কিল-ঘুষি দেয় হামলাকারীরা। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। বর্তমানে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। হামলার সময় বাংলা এডিশনের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়।

এই ঘটনার প্রতিবাদ করায় বাংলা এডিশনের বিশেষ প্রতিনিধি মৃদুল ইসলামের ওপরও চড়াও হয় হামলাকারীরা। তাকে চরমভাবে হেনস্তা করা হয়। এক পর্যায়ে মৃদুলকেও মারধর করে অবরুদ্ধ করে রাখে তারা।

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বাড্ডা থানার একটি পুলিশ টিম। একপর্যায়ে অভিযুক্ত মোশাররফ হোসেনসহ হামলাকারীদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন হামলাকারী পালিয়ে যায়।

এরই মধ্যে এ ঘটনায় বাড্ডা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বাংলা এডিশন কর্তৃপক্ষ। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর সাবেক চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন, স্থানীয় বিএনপির কয়েকজন নেতা এবং অজ্ঞাত আরও প্রায় ৫০ জন।

অভিযোগ আছে, মাকান হাউজিং এলাকায় ‘রিয়াজুল জান্নাহ ইসলামিয়া মাদ্রাসা’ প্রতিষ্ঠা করেছেন আইডিআরএ’র সাবেক চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন। অভিযোগ অনুযায়ী, এই মাদ্রাসা প্রতিষ্ঠার আড়ালে অন্তত ৪০টি প্লট দখল করে রেখেছেন তিনি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। কেউ প্রতিবাদ করলে, প্রশাসনের ভয় দেখিয়ে এবং পালিত সন্ত্রাসীদের দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন মোশাররফ।

তাই বিস্তারিত অনুসন্ধানে নামে বাংলা এডিশন টিম। সেদিন অনুসন্ধানের অংশ হিসেবে বিশেষ প্রতিনিধি মৃদুলের সামনে ভুক্তভোগীরা মোশাররফের দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বর্ণনা দিচ্ছিলেন। ঠিক সেই সময় মাদ্রাসার আড়ালে ছাত্র পরিচয়ে থাকা তার পালিত সন্ত্রাসীরা হামলা চালায় টিমের ওপর।

কীভাবে হামলার শিকার হয়েছেন, তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন চিত্রসাংবাদিক দেলোয়ার।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাংলা এডিশনের গাড়িচালক হাসেমও দিয়েছেন ঘটনার রোমহর্ষক বিবরণ।

এর আগে শেখ হাসিনার আমলে আইডিআরএ’র পদে থেকে মাত্র ছয় মাসে শত কোটি টাকার দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে মোশাররফের বিরুদ্ধে। রাজধানীর কাফরুল, শেওড়াপাড়া ও ধানমন্ডি এলাকায় বিলাসবহুল তিনটি বাড়ির সন্ধান পেয়েছে দুদকের প্রাথমিক অনুসন্ধানে। রাজধানীর সাতারকুলে ‘মাকাম হাউজিং’ নামে বিশাল প্রকল্পও রয়েছে তার। এ প্রকল্পে ‘কোয়ান্টাম প্লাস ফাউন্ডেশন’-এর নামে ৮৬টি প্লটের মালিক মোশাররফ। ফাউন্ডেশনের আওতায় কোয়ান্টাম প্লাস স্কুল অ্যান্ড কলেজ, কোয়ান্টাম দুগ্ধ খামার, কোয়ান্টাম বৃত্তি প্রকল্প ও ‘ফ্যামিলি বাজার’ নামে একটি বড় মার্কেট রয়েছে, যা সচিব পরিচয়ধারী মোশাররফের নিয়ন্ত্রণাধীন।

আরও পড়ুন

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

রাজধানীতে ৮ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার 

রাজধানীর যেসব এলাকার মার্কেট আজ বন্ধ

এর মধ্যে দুটি প্রতিষ্ঠান জয়েন্ট স্টক থেকে লাইসেন্স নেওয়া হলেও বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন মোশাররফ নিজে। মাকাম হাউজিংয়ের ভিতরে ‘কোয়ান্টাম স্কুল অ্যান্ড কলেজ’ নামের শিক্ষা প্রতিষ্ঠানটি ৫০ বিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে। অভিযোগ রয়েছে, অনলাইনে কেবল নামের ছাড়পত্র নিয়েই চালানো হচ্ছে ফাউন্ডেশনটি, যা নিবন্ধনের বৈধ প্রমাণ নয়। তার প্রতিষ্ঠিত এসব প্রকল্প তদারকির দায়িত্বে রয়েছেন এলাকার কিছু লোকজন ও তার পালিত সন্ত্রাসীরা।

এছাড়া মোশাররফের বিরুদ্ধে একটি বেসরকারি বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। একই সঙ্গে নামে-বেনামে বিপুল সম্পদ অর্জনের উৎস অনুসন্ধানও চলছে। প্রাথমিক অনুসন্ধানে মোশাররফ হোসেনের বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে দুদক।

এমএস/

  • সাংবাদিকের ওপর হামলা
  • বাংলা এডিশন
এ সম্পর্কিত আরও খবর
গোপালগঞ্জে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন
তিন সাংবাদিকের ওপর হামলা
তিন সাংবাদিকের ওপর হামলা
ময়মনসিংহে ৪ সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ২
ময়মনসিংহে ৪ সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ২
পিরোজপুরে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুরে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।