দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছে।
তিনি বলেন, গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। ডিবি বিষয়টি নিয়ে পরে আরও বিস্তারিত তথ্য জানাবে বলে জানানো হয়েছে।
জে আই