দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের গাড়ি বহরে হামলার মামলায় ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন (৫১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) সকালের দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গিয়াস ওই গ্রামের মৃত নাজিমুদ্দিন মাতুব্বরের ছেলে।
সালথা থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আরএ