দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ইন্দুরকানীতে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে দৈনিক জনকণ্ঠের জেলা সংবাদদাতা নাছরুল্লাহ আল-কাফী ও নাগরিক প্রতিদিনের জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের টাউন ক্লাব সড়কে পিরোজপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করেন।
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে বক্তব্য দেন- সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউল হক, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি সোহরাব হোসেন জুয়েল, দৈনিক ভোরের পাতা জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি নাইম তালুকদার, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মনির চৌধুরী এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশের জেলা সেক্রেটারি মানজুর আজিজসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একটি সন্ত্রাসী মহল দুই সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে মোবাইল ও বিভিন্ন ডিভাইস ছিনিয়ে নেয়। আহত সাংবাদিকরা পিরোজপুর জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। আমরা প্রশাসনের কাছে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এসময় উপস্থিত ছিলেন- পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জে আই