দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আশুলিয়ার ডিইপিজেড এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কে সিমা-শিমলা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বাস সংশ্লিষ্টরা জানান, শ্রমিক পরিবহনে ব্যবহৃত বাসটি ইপিজেডের শ্রমিক আনতে নবীনগর-চন্দ্রা সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ পেছনের অংশে আগুন লাগে। চালক দ্রুত বাসটি সড়কের পাশে থামিয়ে আশপাশের লোকজনকে ডেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ঘটনায় বাসের পেছনের সিটগুলো পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
জে আই