দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার অনন্তপুর সীমান্তে অনন্তপুর বিওপির টহল দল অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যে জানা যায় চোরাকারবারীরা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে গাঁজার চালান আনার চেষ্টা করছে। রাত ৯টা ১৫ মিনিটের দিকে পশ্চিম রামখানা এলাকায় অবস্থান নেওয়া বিজিবি টহল দল কিছু সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পেয়ে ধাওয়া করলে চোরাকারবারীরা বহন করা বস্তা ফেলে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়।
পরে তল্লাশি করে জব্দ করা হয় ৪১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা। এর আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা। অভিযান চলাকালীন কোনো চোরাকারবারীকে আটক করা যায়নি, তবে তাদের পরিচয় শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজিবি জানিয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
জে আই