দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে ২ মণ ২ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর ব্যাপারীটারী সীমান্ত এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৭ হাজার টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালায়। এ সময় একদল চোরাকারবারী ভারত থেকে গাঁজার পোটলা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৮২ কেজি গাঁজা উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ২ লাখ ৮৭ হাজার টাকা। এ ঘটনায় মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এফএইচ/এমএইচ