দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদল যুবকের হামলায় আহত হয়েছেন দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী।
রোববার (১৯ অক্টোবর) রাতে পৌর সদরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে নিজের বাড়ির সামনে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন লিটন কুমার। এ সময় হঠাৎ কয়েকজন যুবক এসে বাজে মন্তব্য করতে থাকেন এবং একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক তাকে ঘিরে মারধর করছেন এবং ‘আওয়ামী লীগের দালাল’ ও ‘মিথ্যা খবর ছড়ানোর হোতা’ বলে গালাগাল দিচ্ছেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এমএস/