দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর যাত্রাবাড়ীর জহির স্টিল মিলের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মো. রাসেল (২৭) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন।
রাসেল নোয়াখালী সদর জেলার শোলাকিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রামে থেকে কাভার্ডভ্যান চালাতেন তিনি।
সোমবার (১৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাসেলের বাবা আব্দুল কাদের বলেন, আমার ছেলে কাভার্ডভ্যান চালক ছিল। রোববার সে চট্টগ্রাম থেকে ঢাকায় আসে, রাতে তার সঙ্গে আমার কথা হয়। দুপুর আড়াইটার দিকে খবর পাই ছেলেকে আহতাবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এসে দেখি আর বেঁচে নেই। তার সহকর্মী রুবেলের কাছে জানতে পারি রাস্তা পারাপারের সময় একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কে