দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে চলন্ত একটি প্রাইভেটকারকে পেছনে থেকে অন্য একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ভিডিওটিতে ভুক্তভোগীরা অভিযোগ করেন, তারা উত্তরা থেকে প্রাইভেটকারে চড়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলেন। মাঝপথে পেছন থেকে অন্য একটি প্রাইভেটকারকার সজোরে তাদের বহনকারী গাড়িটিকে ধাক্কা দিয়ে বনানীর দিকে পালিয়ে যায়।
ফলে প্রাইভেটকারটি আটক করা সম্ভব হয়নি। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটিতে নারী শিশুসহ পাঁচজন থাকলেও তাদের কেউ হতাহত হয়নি।
ডিপি/