দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের মখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের পর বাস ও প্রাইভেটকারটিতে আগুন ধরে পুড়ে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে যানবাহন দুটি প্রায় পুড়ে যায়। প্রাইভেটকার ড্রাইভার মোহাম্মদ উল্লাহ (৩৮) ঘটানস্থলেই নিহত হন।
গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেটকারের মখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন। প্রাইভেটকারে থাকা তিন সহোদর ফাহিম (২০), ফাহাদ (১৮) ও ইফাদ (১৬) আহত হন।
আহতদের কাশিয়ানী উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে, এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা চলাচল বন্ধ থাকার পর পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।
জেবি