দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় র্যাবের অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে সদরের নুনগোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ৪শ’ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক হলেন- রংপুরের তাজহাট থানার দোলপাড়া এলাকার আলম বাদশার ছেলে নাজমুল ইসলাম (২৬)। বুধবার রাতে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রংপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে গাঁজা পরিবহন করছে। তখন র্যাবের একটি চৌকস টিম বগুড়া সদরের নুনগোলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৮ কেজি গাঁজাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ওই যুবককে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। র্যাবের মাদকবিরোধী এই অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরএ