দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় আল মামুন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উত্তরা থানার নির্বাচন কর্মকর্তা ছিলেন।
বুধবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
আল মামুনের শ্যালক সাইফুল ইসলাম জানান, আল মামুন উত্তরা থানার সহকারী নির্বাচন কর্মকর্তা ছিলেন। মোহাম্মদপুর তাজমহল রোডের বাসায় স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে থাকতেন।
মামুনের শ্যালক বলেন, রাতে অফিস থেকে মোটরসাইকেলযোগে মোহাম্মদপুরের বাসায় ফেরার ফিরছিলেন। বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কিভাবে দুর্ঘটনা হয়েছে তা বলতে পারছি না।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, আল মামুনের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া থানার আমলী গ্রামে। বাবার নাম মো. শামসুল হক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
এও/ আরএ