দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ২টি প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ৫ জনকে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কাঞ্চন সড়কের শিমু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপগঞ্জের কাঞ্চন থেকে দ্রুত গতিতে চলা ঢাকাগামী একটি প্রাইভেটকারের চাকা বাস্ট হয়ে অন্য আরেকটি লেনের ওপরে গিয়ে পড়ে। পরে আরেকটি প্রাইভেটকারে সামনে পড়লে ২ গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হন ৮ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে গাড়ির দরজা কেটে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন জানান, আহত ৮ জনকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকি ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। অন্য ৩ জন কুর্মিটোলায় ভর্তি আছেন।
নারায়ণগঞ্জের সিনিয়র পুলিশ সুপার (রূপগঞ্জ) আবির হোসেন জানান, গুরুতর আহত ৮ জনের মধ্যে ৩ জন মারা গেছেন। অন্যরা হাসপাতালে ভর্তি আছেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে প্রাইভেটকারগুলোকে জব্দ করে সরিয়ে নিচ্ছে হাইওয়ে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনা তদন্ত করা হবে।
জেডএ