দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে নিজের খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচ শেষে হতাশা প্রকাশ করলেও নিজের দলের লড়াই নিয়ে গর্বের কথাই বলেন স্কালোনি।
‘কষ্ট হচ্ছে, কিন্তু আমরা জানি যে আমরা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি। আমার অনেক কিছুই বলার আছে, কিন্তু এখন আর তা বলে লাভ নেই। আমি এই ছেলেদের প্রতি কৃতজ্ঞ,’ বলেন আর্জেন্টিনা কোচ।
স্পেনের পারফরম্যান্সেরও প্রশংসা করেন তিনি। স্কালোনির ভাষায়, ‘তারা (স্পেন) আমাদের চেয়ে ভালো খেলেছে। খেলোয়াড়দের নিয়ে আমার দারুণ সব স্মৃতি রয়েছে। আমাদের অবশ্যই তাদের প্রাপ্য স্বীকৃতি দিতে হবে।’
পরাজয়কে ক্রীড়াসুলভ মনোভাবেই গ্রহণ করার বার্তা দিয়ে তিনি আরও বলেন, ‘জয় এবং পরাজয়—উভয় ক্ষেত্রেই আমাদের উদারতা দেখাতে হবে। আমরা দেখিয়েছি যে আমরা হারতে জানি।’
ফাইনালে ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের একমাত্র গোলে জয় তুলে নিয়ে ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন।
এমএস/