দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ জিততে না পারলেও ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করে লিখলেন কিলিয়ান এমবাপ্পে। ২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোল করে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে দুইবার গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়লেন তিনি।
২৩তম ফিফা বিশ্বকাপের পর্দা নেমেছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে লা রোজা। তবে ব্যক্তিগত অর্জনের আলো কেড়ে নিয়েছেন এমবাপ্পে।
সেমিফাইনাল পর্যন্ত লিওনেল মেসি ও এমবাপ্পে—দুজনেরই গোল ছিল ৮টি। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে নিজের গোলসংখ্যা ১০-এ নিয়ে যান এমবাপ্পে।
অন্যদিকে, ফাইনালে গোল করতে না পারায় গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে পড়েন মেসি। ফলে ১০ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কার নিশ্চিত করেন ফরাসি অধিনায়ক।
এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে। ফলে টানা দুই আসরে এই স্বীকৃতি পাওয়া প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এছাড়া মোট ২২টি বিশ্বকাপ গোল নিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবেও নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করলেন এমবাপ্পে।
এমএস/