দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শেষ মুহূর্তে আবারও নাটকীয় মোড় নিয়েছে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে ৫-৩ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর উসমান দেম্বেলের দুর্দান্ত গোলে ব্যবধান কমিয়ে ৫-৪ করেছে ফ্রান্স। ফলে শেষ কয়েক মিনিটে চরম চাপে পড়ে গেছে ইংল্যান্ড।
প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে থাকা ফ্রান্স দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং ব্র্যাডলি বারকোলার এক গোলে ব্যবধান ৪-৩-এ নামিয়ে আনে তারা। তবে ৮৬তম মিনিটে ডিজেড স্পেন্সকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পট-কিক থেকে বুকায়ো সাকা গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এবং দলকে ৫-৩ ব্যবধানে এগিয়ে দেন।
কিন্তু ম্যাচের শেষ দিকে আবারও লড়াইয়ে ফেরে ফ্রান্স। ইংল্যান্ডের রক্ষণে তৈরি হওয়া ফাঁকা জায়গা কাজে লাগিয়ে উসমান দেম্বেলে বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ বাঁকানো শটে বল জড়িয়ে দেন দূরের জালে। ডিন হেন্ডারসনের কোনো সুযোগই ছিল না।
দেম্বেলের এই গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫-৪। ফলে চার গোল পিছিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে এসে শেষ মুহূর্তে সমতার জন্য মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। মিয়ামিতে নয় গোলের এই রুদ্ধশ্বাস লড়াই বিশ্বকাপের অন্যতম স্মরণীয় ম্যাচে পরিণত হয়েছে।
এমএস/