দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখছে ফ্রান্স। প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল ও ব্র্যাডলি বারকোলার এক গোলে ব্যবধান কমিয়ে ৪-৩ করেছে লে ব্লুরা। একসময় সহজ জয়ের পথে থাকা ইংল্যান্ড এখন তীব্র চাপে।
বিরতির পর প্রথমে মাইকেল অলিসের পাস থেকে গোল করে ব্যবধান কমান এমবাপ্পে। এরপর এমবাপ্পের দারুণ থ্রু পাসে ব্র্যাডলি বারকোলা গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন।
এরপর আবারও জ্বলে ওঠেন ফরাসি অধিনায়ক। মাইকেল অলিসের সঙ্গে দুর্দান্ত ওয়ান-টু পাস খেলে ইংল্যান্ডের রক্ষণ ভেঙে বক্সের ভেতর থেকে নিচের কোণে নিখুঁত শটে বল জালে পাঠান এমবাপ্পে। তার এই গোলে ব্যবধান দাঁড়ায় ৪-৩।
এই গোলের মাধ্যমে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন এমবাপ্পে। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ডও নিজের করে নেন তিনি। তার মোট বিশ্বকাপ গোল এখন ২২।
দ্বিতীয়ার্ধে পুরোপুরি বদলে গেছে ম্যাচের চিত্র। একের পর এক আক্রমণে ইংল্যান্ডের রক্ষণকে দিশেহারা করে তুলেছে ফ্রান্স। অন্যদিকে চার গোলের লিড নেওয়ার পর টমাস টুখেলের দল এখন ম্যাচ ধরে রাখতেই হিমশিম খাচ্ছে।
শেষ মুহূর্তে ম্যাচে রোমাঞ্চ চরমে পৌঁছেছে। ৪-০ থেকে ৪-৩—অবিশ্বাস্য প্রত্যাবর্তনের সামনে দাঁড়িয়ে এখন সমতা ফেরানোর স্বপ্ন দেখছে ফ্রান্স।
এমএস/