দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দুর্দান্ত হেডে গোল করে প্রথমার্ধেই এগিয়ে গেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুতে বলের দখল ও উচ্চগতির প্রেসিংয়ে আর্জেন্টিনাকে চাপে রেখেছিল সুইজারল্যান্ড। তবে ১১ মিনিটে মেসির কর্নার থেকে ম্যাক অ্যালিস্টারের হেডে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় লিওনেল স্কালোনির দল।
গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে কিছুটা রক্ষণাত্মক কৌশল নেয় আর্জেন্টিনা। এর সুযোগে আক্রমণের তীব্রতা বাড়ায় সুইজারল্যান্ড।
প্রথমার্ধের শেষদিকে লিসান্দ্রো মার্তিনেজের ভুলে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিলেন ব্রিল এমবোলো। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ দ্রুত এগিয়ে এসে নিশ্চিত গোল ঠেকিয়ে দলকে রক্ষা করেন।
শেষ ১০ মিনিটে একের পর এক কর্নার, ফ্রি-কিক ও থ্রো-ইন আদায় করে আর্জেন্টিনার রক্ষণে চাপ সৃষ্টি করলেও সমতায় ফিরতে পারেনি সুইজারল্যান্ড। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।
এমএস/