দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপজয়ী দলের মূল কাঠামো অটুট রেখেই এবারও শিরোপার লড়াইয়ে নেমেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপজয়ী ২৬ সদস্যের স্কোয়াডের ১৭ জনই রয়েছেন বর্তমান দলে, যা আলবিসেলেস্তেদের অন্যতম বড় শক্তি।
আক্রমণভাগে এখনও দলের সবচেয়ে বড় ভরসা লিওনেল মেসি। তার সঙ্গে রয়েছেন ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ, যিনি চলতি মৌসুমে সিরি ‘আ’-তে ১৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এছাড়া অ্যাতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজও দুর্দান্ত ফর্মে রয়েছেন।
মিডফিল্ডে আর্জেন্টিনার শক্তি আরও বেশি। লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সৃজনশীলতা, চেলসির এনজো ফার্নান্দেজের বক্স-টু-বক্স পারফরম্যান্স এবং রদ্রিগো ডি পলের বহুমুখী নৈপুণ্য দলটিকে ভারসাম্য এনে দিয়েছে।
রক্ষণভাগে নিকোলাস ওতামেন্দি ও ক্রিস্তিয়ান রোমেরোর মতো অভিজ্ঞ ও দৃঢ় সেন্টার-ব্যাক থাকলেও ফুল-ব্যাক পজিশনে কিছুটা দুর্বলতা রয়েছে।
গোলবারের নিচে এমিলিয়ানো মার্তিনেজ আর্জেন্টিনার সবচেয়ে বড় নির্ভরতার নাম। বিশেষ করে টাইব্রেকারে তার অসাধারণ রেকর্ড নকআউট পর্বে আর্জেন্টিনার জন্য বাড়তি আত্মবিশ্বাসের উৎস।
এমএস/