দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে পিছিয়ে পড়ার পর জুড বেলিংহামের গোলে প্রথমার্ধেই সমতায় ফেরে ইংল্যান্ড। এরপর দ্বিতীয়ার্ধে নরওয়ে আবারও জালে বল পাঠালেও আর্লিং হালান্ডের করা ফাউলের কারণে ভিএআর পর্যালোচনায় সেই গোল বাতিল করেন রেফারি। ফলে নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়েই আবারও নায়ক বেলিংহাম। ২৫ গজ দূর থেকে মরগান রজার্সের নেওয়া শট নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ড সহজেই তালুবন্দি করতে পারতেন। কিন্তু বল ফসকে গেলে রিবাউন্ডে সবার আগে ঝাঁপিয়ে পড়ে জালে বল পাঠান বেলিংহাম।
জোড়া গোলে ইংল্যান্ডকে প্রথমবারের মতো ২-১ ব্যবধানে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। তার দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল থ্রি লায়ন্স।
এমএস/