দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ ষোলোর সবচেয়ে প্রতীক্ষিত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও পর্তুগাল। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে দুই দল। হাইভোল্টেজ এই নকআউট ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে স্পেন আগের ম্যাচের জয়ী একাদশই অপরিবর্তিত রেখেছে। অন্যদিকে, পর্তুগালের শুরুর একাদশে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন জোয়াও ফেলিক্স, যা ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
অস্ট্রিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে যে দল নিয়ে মাঠে নেমেছিল, পর্তুগিজদের রুখে দিতে আজ সেই উইনিং কম্বিনেশনের ওপরই আস্থা রাখছেন স্পেনের কোচ। গোলবারের নিচে অতন্দ্র প্রহরী উনাই সিমন।
রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকছেন পেদ্রো পোরো, পাও কুবারসি, এমেরিক লাপোর্তে ও মার্ক কুকুরেয়া। মাঝমাঠের নিয়ন্ত্রণ থাকবে রদ্রি, পেদ্রি ও দানি ওলমোর পায়ে। আর আক্রমণভাগে পর্তুগালের রক্ষণ ভাঙতে প্রস্তুত তরুণ তুর্কি লামিনে ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল ও আলেক্স বায়েনা।
অন্যদিকে, শেষ আটে যাওয়ার মিশনে পর্তুগাল একাদশে বড় পরিবর্তন এনেছে। আক্রমণভাগকে আরও ধারালো করতে শুরুর একাদশে ফেরানো হয়েছে জোয়াও ফেলিক্সকে। দলের গোলপোস্ট সামলাবেন দিয়োগো কস্তা। রক্ষণভাগ সামলাবেন জোয়াও কানসেলো, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস ও নুনো মেন্দেস। মাঝমাঠে বলের জোগান দেবেন জোয়াও নেভেস, ভিতিনিয়া ও ব্রুনো ফের্নান্দেস। আর আক্রমণভাগে অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো ও পেদ্রো নেতোর সঙ্গে জুটি বাঁধবেন জোয়াও ফেলিক্স।
স্পেন একাদশ: উনাই সিমন, পেদ্রো পোরো, পাও কুবারসি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি, দানি ওলমো, লামিনে ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল, আলেক্স বায়েনা।
পর্তুগাল একাদশ: দিয়োগো কস্তা, জোয়াও কানসেলো, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেস, জোয়াও ফেলিক্স, ক্রিস্টিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।
কেএম