দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে একাদশে একটি পরিবর্তন এনেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম।
শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারানো দলের একাদশ থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। অনুশীলনে চোট পাওয়ায় তাকে বেঞ্চে রাখা হয়েছে। তার জায়গায় মিডফিল্ডে সুযোগ পেয়েছেন ইতালিয়ান ক্লাব রোমার মানু কোনো।
ফ্রান্সের একাদশ: মেইনাঁ, দিঁনে, সালিবা, উপামেকানো, কুন্দে, রাবিও, কোনো, বারকোলা, অলিসে, দেম্বেলে ও এমবাপে।
অন্যদিকে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটের স্বপ্ন দেখা প্যারাগুয়েও একাদশে তিনটি পরিবর্তন এনেছে। প্রধান কোচ গুস্তাভো আলফারো সুযোগ দিয়েছেন ওমার আলদেরেতে, গুস্তাভো ভেলাসকেস ও ব্রাইটনের মিডফিল্ডার দিয়েগো গোমেজকে। তাদের জায়গা ছেড়েছেন দামিয়ান ববাদিয়া, গ্যাব্রিয়েল আভালোস ও হোসে কানালে।
প্যারাগুয়ের একাদশ: গিল, আলদেরেতে, গুস্তাভো গোমেজ, ভেলাসকেস, আলোনসো, কাসেরেস, আলমিরন, গালারজা, কুবাস, দিয়েগো গোমেজ ও এনসিসো।
ফিফা র্যাঙ্কিংয়ে ৪১তম অবস্থানে থাকা প্যারাগুয়েকে ম্যাচের আগে স্পষ্ট আন্ডারডগ হিসেবেই দেখা হচ্ছে। তবে শেষ ষোলোয় জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে বড় চমক দেখিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টাইব্রেকারে জার্মানিকে হারানোর কৃতিত্বও গড়েছে তারা।
যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচে ৪-১ গোলে হারের পর টুর্নামেন্টে প্যারাগুয়ের ঘুরে দাঁড়ানো নজর কেড়েছে ফুটবলবিশ্বের। এবার শক্তিশালী ফ্রান্সকে হারাতে পারলেই নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনালের টিকিট।
এমএস/