দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল সহ-আয়োজক মেক্সিকো ও ইকুয়েডরের। তবে বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে ম্যাচটি শুরু করা যায়নি।
স্থানীয় সময় মঙ্গলবার মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামের আশপাশে বজ্রঝড় শুরু হলে নিরাপত্তার স্বার্থে ম্যাচের কিক-অফ এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজকরা।
পরে আবহাওয়ার উন্নতি হলে খেলোয়াড়েরা মাঠে নেমে ওয়ার্ম-আপ শুরু করেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিলম্বিত সময়েই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপের ইতিহাসে মেক্সিকো শেষবার নকআউট পর্বে জয় পেয়েছিল ১৯৮৬ সালে। সহ-আয়োজক হিসেবে এবার ৪০ বছরের অপেক্ষা ঘোচানোর লক্ষ্য তাদের।
অন্যদিকে, ইকুয়েডরও নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নেওয়ার স্বপ্ন দেখছে। ফলে দুই দলের জন্যই ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে।
এমএস/