দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। ৪৮ দলের আসর থেকে বিদায় নিয়েছে ১৬ দল, আর শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে বাকি ৩২ দল।
১০৯ ম্যাচের টুর্নামেন্টে প্রথম ৭০টি ম্যাচ শেষে এবার শুরু হচ্ছে নকআউট পর্ব। এখান থেকে প্রতিটি ম্যাচই বাঁচা-মরার। একটি পরাজয়েই শেষ হয়ে যাবে শিরোপার স্বপ্ন।
নকআউট পর্বের লড়াই শুরু হবে আজ রাত থেকেই। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কানাডার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা কয়েকদিন অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শেষ ৩২-এর সব ম্যাচ।
রাউন্ড অব ৩২-এর সূচি
২৯ জুন
কানাডা–দক্ষিণ আফ্রিকা (দিবাগত রাত ১টা)
ব্রাজিল–জাপান (রাত ১১টা)
৩০ জুন
জার্মানি–প্যারাগুয়ে (দিবাগত রাত ২টা ৩০ মিনিট)
নেদারল্যান্ডস–মরক্কো (সকাল ৭টা)
আইভোরি কোস্ট–নরওয়ে (রাত ১১টা)
১ জুলাই
ফ্রান্স–সুইডেন (দিবাগত রাত ৩টা)
মেক্সিকো–ইকুয়েডর (সকাল ৭টা)
ইংল্যান্ড–ডিআর কঙ্গো (রাত ১০টা)
২ জুলাই
বেলজিয়াম–সেনেগাল (দিবাগত রাত ২টা)
যুক্তরাষ্ট্র–বসনিয়া ও হারজেগোভিনা (ভোর ৬টা)
৩ জুলাই
স্পেন–অস্ট্রিয়া (দিবাগত রাত ১টা)
পর্তুগাল–ক্রোয়েশিয়া (ভোর ৫টা)
সুইজারল্যান্ড–আলজেরিয়া (সকাল ৯টা)
৪ জুলাই
অস্ট্রেলিয়া–মিশর (দিবাগত রাত ১২টা)
আর্জেন্টিনা–কেপ ভার্দে (দিবাগত রাত ৪টা)
কলম্বিয়া–ঘানা (সকাল ৭টা ৩০ মিনিট)।