দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ইরান। গ্রুপে তৃতীয় হলেও শেষ ৩২-এ ওঠার আশা টিকিয়ে রাখতে অন্য গ্রুপের ফলাফলের অপেক্ষায় ছিল তারা।
প্রথম ধাক্কা আসে উজবেকিস্তানের বিপক্ষে ডিআর কঙ্গোর জয়ে। এরপর ইরানের ভাগ্য নির্ভর করে গ্রুপ ‘জে’-এর আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের ওপর। সমীকরণ ছিল, যেকোনো এক দল জিতলেই ইরানের নকআউট নিশ্চিত হতো। আর ম্যাচটি ড্র হলে বিদায় নিতে হতো তাদের।
শেষ পর্যন্ত সেটিই হয়েছে। গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়া ৩-৩ গোলে ড্র করে দু'দলই শেষ ৩২ নিশ্চিত করেছে।
ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ইরানকে।
এমএস/