দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল হজম করে। ব্যবধান ২-১ হওয়ার পর ম্যাচের ৫৯তম মিনিটে লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামানো হয় মেসিকে।
এই ম্যাচে শুরু থেকেই পরীক্ষামূলক একাদশ নিয়ে খেলতে নামে আর্জেন্টিনা। আগের ম্যাচের একাদশ থেকে মেসিসহ নয়জন খেলোয়াড়কে বিশ্রাম দেন কোচ লিওনেল স্কালোনি।
প্রথমার্ধে জিওভানি লো সেলসো ও লাউতারো মার্টিনেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেওয়ার পরই মাঠে নামানো হয় অধিনায়ক মেসিকে।
এমএস/