দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্রুপ পর্বের শেষ ম্যাচেও গোলের দেখা পেলেন না ক্রিস্তিয়ানো রোনাল্দো। কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পর্তুগাল অধিনায়ক। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল। তবে এই এক পয়েন্টই তাদের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল। গ্রুপে দ্বিতীয় স্থান নিয়ে শেষ ৩২-এ উঠেছে পর্তুগাল।
অন্যদিকে, রোনাল্দোদের আক্রমণ সফল ভাবে সামলে অপরাজিত থেকেই গ্রুপের সেরা হিসেবে নকআউটের টিকিট কেটে নিল কলম্বিয়া। পুরো ম্যাচ জুড়েই পর্তুগাল গোলের খোঁজে চেষ্টা চালালেও শেষ বাধা টপকাতে পারেনি। ফলে আলোচিত এই লড়াইয়ে শেষ পর্যন্ত রোনাল্দোকে আটকে দিয়েই নিজেদের শক্তির প্রমাণ দিল কলম্বিয়া।
৩ ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে কলম্বিয়ার সংগ্রহ সর্বোচ্চ ৭ পয়েন্ট। সমান তিনটি ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে পর্তুগিজরা। এদিকে ৪ পয়েন্ট অর্জন করেছে কঙ্গো। এই তিন দলই ‘কে’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে।
কেএম