দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হ্যারি কেইনের রেকর্ডগড়া গোল এবং জুড বেলিংহামের দুর্দান্ত নৈপুণ্যে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড।
নিউইয়র্কের নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে বলের দখল ধরে রাখলেও গোলের দেখা পেতে বেশ বেগ পেতে হয় ইংলিশদের। পানামার শক্ত রক্ষণভাগ ভাঙতে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত।
ম্যাচের ৬২তম মিনিটে বুকায়ো সাকার নেওয়া নিচু কর্নার থেকে দুর্দান্ত ভলিতে জাল খুঁজে নেন জুড বেলিংহাম। এই গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।
এর পাঁচ মিনিট পরই ইতিহাস গড়েন অধিনায়ক হ্যারি কেইন। বেলিংহামের নিখুঁত ক্রসে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১১-তে নিয়ে যান তিনি। এর মধ্য দিয়ে গ্যারি লিনেকারের ১০ গোলের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন কেইন।
১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপে গড়া লিনেকারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন ইংলিশ অধিনায়ক।
বেলিংহামের গোল ও কেইনের রেকর্ডগড়া নৈপুণ্যে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা।
এমএস/